গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২১ নভেম্বর ২০২৬
এটি খসড়া। আইনি রিভিউ এখনো বাকি আছে, তাই চূড়ান্ত সংস্করণে শব্দ বদলাতে পারে।
DotPixls Cyber Academy (cyber.dotpixls.com) বাংলায় সাইবার সিকিউরিটি শেখার প্ল্যাটফর্ম। তোমার তথ্য আমরা কম নিই, নিরাপদে রাখি, আর বিক্রি করি না।
01 আমরা কোন তথ্য নিই
অ্যাকাউন্ট খুললে: নাম, ইমেইল ঠিকানা আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড সরাসরি রাখা হয় না, শুধু একমুখী হ্যাশ (bcrypt) করে রাখা হয়।
গুগল দিয়ে লগইন করলে: গুগল আমাদের শুধু তোমার নাম, ইমেইল আর ইমেইল যাচাইয়ের অবস্থা পাঠায়। গুগল পাসওয়ার্ড আমরা কখনো পাই না।
শেখার তথ্য: কোন লেসন শেষ করেছ, XP, স্ট্রিক, হার্ট, ভুল প্রশ্ন ও সেভ করা শব্দ। অনবোর্ডিংয়ে তুমি যে লক্ষ্য, অভিজ্ঞতা ও দৈনিক সময় বলো, সেটাও।
ল্যাবের প্রতিজ্ঞায় সম্মতি দিলে কোন সংস্করণে কবে সম্মত হয়েছ, তা রেকর্ড হয়।
02 কেন নিই
লগইন চালু রাখতে, তোমার অগ্রগতি সব ডিভাইসে মেলাতে আর পরের লেসন ঠিকঠাক খুলে দিতে। এর বাইরে বিজ্ঞাপন বা প্রোফাইলিংয়ের জন্য তথ্য ব্যবহার করি না।
03 কুকি ও লোকাল স্টোরেজ
লগইনের জন্য একটি সেশন কুকি (dpx_session) ব্যবহার হয়। এটি httpOnly, তাই ব্রাউজারের স্ক্রিপ্ট এটা পড়তে পারে না। ডাটাবেসে কুকির শুধু হ্যাশ থাকে।
লগইন না করলেও তোমার অগ্রগতি, নোট ও সেটিংস এই ডিভাইসের লোকাল স্টোরেজে থাকে। ব্রাউজারের ডেটা মুছলে সেগুলো যায়।
বিজ্ঞাপন বা তৃতীয় পক্ষের ট্র্যাকিং কুকি আমরা ব্যবহার করি না।
04 তথ্য কোথায় থাকে, কারা পায়
তথ্য আমাদের নিজস্ব সার্ভারের PostgreSQL ডাটাবেসে থাকে। আমরা তোমার তথ্য বিক্রি বা ভাড়া দিই না।
গুগল লগইন ব্যবহার করলে লগইনের সময় গুগলের সাথে যোগাযোগ হয়। সেটা গুগলের নিজস্ব নীতির আওতায়।
05 তোমার নিয়ন্ত্রণ
সেটিংস পাতা থেকে তুমি নিজের সব তথ্য এক্সপোর্ট (ডাউনলোড) করতে পারো, নাম ও লক্ষ্য বদলাতে পারো আর অ্যাকাউন্ট ও সব তথ্য মুছে ফেলতে পারো।
লগআউট করলে সেশন সার্ভার থেকেও বাতিল হয়।
06 শিশুদের তথ্য
এই প্ল্যাটফর্ম মূলত কিশোর ও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য। অভিভাবকের অনুমতি ছাড়া অল্পবয়সীদের অ্যাকাউন্ট খোলা উচিত নয়।
07 নীতি বদলালে
এই নীতি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে। বড় পরিবর্তন হলে লগইন করা ব্যবহারকারীদের আলাদাভাবে জানানোর চেষ্টা করা হবে।