ব্যবহারের শর্ত
সর্বশেষ হালনাগাদ: ২১ নভেম্বর ২০২৬
এটি খসড়া। আইনি রিভিউ এখনো বাকি আছে, তাই চূড়ান্ত সংস্করণে শব্দ বদলাতে পারে।
DotPixls Cyber Academy ব্যবহার করলে তুমি নিচের শর্তগুলো মেনে নিচ্ছ বলে ধরা হবে। শর্ত পছন্দ না হলে প্ল্যাটফর্ম ব্যবহার না করাই ভালো।
01 আমরা কী দিই
বাংলায় সাইবার সিকিউরিটি শেখার লেসন, অনুশীলন ও সিমুলেটেড ল্যাব। এখন সবকিছু বিনামূল্যে। ভবিষ্যতে পেইড সুবিধা এলে আগে জানানো হবে, আর আগের ফ্রি অ্যাকাউন্টের শেখা তথ্য থেকে যাবে।
02 অ্যাকাউন্ট
সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলবে। পাসওয়ার্ড গোপন রাখা তোমার দায়িত্ব। তোমার অ্যাকাউন্ট থেকে যা ঘটে, তার দায় তোমার।
চ্যাপ্টার ০ লগইন ছাড়া পড়া যায়। বাকি চ্যাপ্টারের জন্য অ্যাকাউন্ট লাগে।
03 নৈতিক ব্যবহার, সবচেয়ে জরুরি
এখানে শেখানো সব কৌশল শুধু নিজের অনুমতিপ্রাপ্ত ডিভাইস, নেটওয়ার্ক ও আমাদের দেওয়া সিমুলেটেড ল্যাবে অনুশীলনের জন্য। অন্যের সিস্টেমে অনুমতি ছাড়া ঢোকা, নষ্ট করা বা তথ্য নেওয়া বেআইনি, এবং এর সম্পূর্ণ আইনি দায় তোমার।
ল্যাব ব্যবহারের আগে নেওয়া প্রতিজ্ঞা ভাঙলে আমরা তোমার অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।
04 যা করা যাবে না
প্ল্যাটফর্মে বাধা সৃষ্টি করা, অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা, স্বয়ংক্রিয় স্ক্রিপ্টে অতিরিক্ত অনুরোধ পাঠানো, কন্টেন্ট কপি করে বিক্রি বা পুনরায় প্রকাশ করা।
05 কন্টেন্টের মালিকানা
লেসন, প্রশ্ন, ডিজাইন ও কোডের মালিক DotPixls। ব্যক্তিগত শেখার জন্য ব্যবহার করতে পারো। অনুমতি ছাড়া পুনরায় প্রকাশ বা বাণিজ্যিক ব্যবহার নিষেধ।
06 কোনো গ্যারান্টি নয়
আমরা যথাসাধ্য সঠিক ও হালনাগাদ কন্টেন্ট দিই, কিন্তু সব সময় ত্রুটিহীন বা নিরবচ্ছিন্ন চলার গ্যারান্টি দিই না। এখানকার কন্টেন্ট শিক্ষামূলক, পেশাদার আইনি বা নিরাপত্তা-পরামর্শ নয়।
07 বন্ধ ও বদল
শর্ত ভাঙলে আমরা অ্যাকাউন্ট সীমিত বা বন্ধ করতে পারি। তুমি চাইলে যেকোনো সময় সেটিংস থেকে অ্যাকাউন্ট মুছতে পারো। শর্ত বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে।
08 গোপনীয়তা
তোমার তথ্য কীভাবে ব্যবহার হয়, তা গোপনীয়তা নীতিতে লেখা আছে।